0
১) নিজেকে কর্পোরেট জগতে প্রতিষ্ঠিত করতে চায় এমন কোন মেয়েকে আপনার ঘর সামলানোর দায়িত্ব নেয়ার জন্য বিয়ের প্রস্তাব করবেন না । আপনি ভুল পথেই হাটছেন । ২) যদি আপনার বিয়ে করা স্ত্রীকে নিয়ে আপনার কাজিন ভাইরা রসাত্মক মন্তব্য করে , কিংবা ভাবি ভাবি বলে বেশি আহ্লাদ করে তাহলে বুঝবেন সর্বনাশের আগুন আপনার ঘরেই আছে । পুড়তে বেশি সময় লাগবে না । ৩) স্ত্রীকে যদি সময় না দেন তাহলে ধরে নিন আপনার স্বামীত্ব অর্ধেক চলে গেছে । বাকিটাও এক সময় চলে যাবে । ৪) হিজাবও করে আবার প্রেমও করে - এমন ধরনের মানুষ থেকে সাবধান । মনে রাখুন ধর্ম মানে ধর্ম । ধর্ম মানে অর্ধেক ধর্ম নয় । ৫) আপনি যদি জেনে শুনেই এক্স রিলেশন ছিল এরকম কারো সাথে বিয়ের সম্পর্কে জড়ান তাহলে বিয়ের পর কোন অপ্রীতিকর কিছু ফাস হয়ে গেলে স্ত্রীকে দায়ী করতে যাবেন না । কারন চয়েস আপনার । অতএব ভোগান্তিও আপনার । সেটা অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন না । ৬) আসল পুরুষ সেই ব্যাক্তি যে কিনা নিজের স্ত্রী এবং মায়ের মধ্যে সমঝোতা করে চলতে পারে । ৭) বিয়ের পর যদি আপনাকে নিজের স্ত্রীর উপরেই নজরদারি করতে হয় তাহলে লিখে রাখুন , বিয়ের ক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন । ৮) স্ত্রীকে দিয়ে কখনো কাউকে ফোন করিয়ে নিজের সুবিধা আদায় করতে চাইবেন না । মেরুদন্ডহীন ছেলেরাই এই কাজগুলো করে । ৯) ভালোবাসা কখনো অধিকার দিয়ে আদায়ের ব্যাপার নয় । সেটাই যদি হতো তাহলে পৃথীবির প্রতিটা স্বামী স্ত্রী সুখে থাকতো । সেটা কিন্তু হয় না :-) ১০) যদি আবিস্কার করেন আপনার স্ত্রী নোংরামি করে তবে তার গায়ে হাত না তুলে তার থেকে আইনগতভাবে পৃথক হয়ে যান । কিছু কিছু ব্যাপার কখনোই শাসন দিয়ে শুধরানো যায় না ।

Post a Comment

 
Top